কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি
ফ্রান্স বা আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের আসল জয়ী অরিক্স কাতার ইনভেস্টমেন্ট কিংবা আরও নির্দিষ্ট করে বললে পিএসজির মালিক ও সভাপতি নাসের আল খেলাইফি।
তাঁর ক্লাবের দুই তারকা রোববার বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন। লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
তাঁর ক্লাবের দুই তারকা রোববার বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন। লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
প্রশ্ন হচ্ছে, নিজের ক্লাবের এই দুই তারকার মধ্যে কাকে সমর্থন দেবেন পিএসজির মালিক খেলাইফি? এই ধনকুবের শেষ পর্যন্ত যাঁকেই সমর্থন দিন না কেন, শেষ পর্যন্ত জয়টা তাঁর–ই হবে। এরপরও অবশ্য কিছু কিন্তু থেকেই যায়।
কাতারি সরকারের সঙ্গে ফরাসি সরকারের দারুণ সম্পর্ক কিছুটা হলেও ফ্রান্সের প্রতি খেলাইফির পক্ষপাতের কারণ হতে পারে। আরব দেশটি আকারে ছোট হলেও তারা কিন্তু বিশ্বে গ্যাস মজুতে শীর্ষ সারির দেশগুলোর একটি। বিপরীতে ফ্রান্সের গ্যাসের মজুত অনেক কম। ভূরাজনৈতিক সম্পর্ক সমর্থনের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আর আর্জেন্টিনার সঙ্গে কাতারের তেমন কোনো সম্পর্ক নেই। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো অবশ্য আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে একসঙ্গে ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। তবে আলবার্তো যাবেন না বলে জানা গেছে। সব মিলিয়ে বিবেচনা করলে ফ্রান্সের জয় চাওয়ার সম্ভাবনাই বেশি পিএসজি মালিক নাসের আল খেলাইফির।


No comments:
Post a Comment