ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লড়াইটা স্পেন ও ইতালিরও

 


ম্যানচেস্টার সিটি না আর্সেনাল, রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ না লেভারকুসেন—নতুন মৌসুমের শুরুতে বিভিন্ন লিগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে আলোচনায় আসছে এ নামগুলোই। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়েই ভিন্ন এক লড়াইয়ে মুখোমুখি দুটি দেশ—স্পেন ও ইতালি।

এই লড়াই ক্লাবের নয়, কোচদের। সর্বশেষ দুই মৌসুমে ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় সাফল্যের দিক থেকে স্পেন ও ইতালির কোচরা একে অপরকে টেক্কা দিয়েছেন। তাতে একবার ‘জিতেছেন’ স্প্যানিশরা, একবার ইতালিয়ানরা। এবারের ২০২৪–২৫ মৌসুমে জিততে চলেছেন কারা?

২০২২–২৩ মৌসুমে শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্প্যানিশ কোচরা শিরোপা জিতেছিলেন দুটিতে। লা লিগায় বার্সেলোনার হয়ে জাভি হার্নান্দেজ এবং প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে পেপ গার্দিওলা। আর ইতালিয়ানদের মধ্যে লিগ জিতেছিলেন সেবার সিরি আ’য় নাপোলির হয়ে লুসিয়ানো স্পালেত্তি। লিগ আঁ পিএসজির হয়ে জিতেছেন ক্রিস্তোফার গালতিয়ের (ফ্রান্স) এবং বুন্দেসলিগা জিতেছেন বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল (জার্মানি)।

একই মৌসুমে উয়েফা আয়োজিত চ্যাম্পিয়নস লিগ জিতেছিল গার্দিওলার সিটি, আর ইউরোপা লিগ জিতেছিল আরেক স্প্যানিশ কোচ হোসে মেন্দিলিবারের সেভিয়া।
অর্থাৎ ২০২২–২৩ মৌসুমে ইউরোপের শীর্ষস্থানীয় ৭টি ট্রফির ৪টিই জিতেছিলেন স্প্যানিশ কোচরা, ইতালিয়ানরা জিতেছে একটি।

Share on Google Plus

About movie

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment